ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত 

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত

শেখ শ্রাবন হোসেন শাওনঃ

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে মাদ্রাসার ৪ নারী শিক্ষার্থীর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ারসার্ভিস ও স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। 

তিনি জানান, মাদ্রাসাটি পাহাড়ি ঢালুতে হওয়ায় পাহাড়ের ঢাল ভেঙ্গে পড়ে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি আরও একাধিক শিক্ষার্থী মাটিচাপা পড়া অবস্থায় থাকতে পারে। হতাহতদের উদ্ধারে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

 ক্যাম্পের সিআইসি মোঃ মুনিবুর রহমান বলেন, পাহাড় ধসে ৪জন নিহত হয়েছে । ফায়ারসার্ভিসের ২টি ইউনিট উদ্ধারে কাজ করছে।

উখিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ বলেন, ফায়ারসার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত 

আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬