ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১০২৭ বার পড়া হয়েছে

কসবায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে লাশ উদ্ধার

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লাঃ

‎ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর নায়েব আলী (৬৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎​শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামের একটি কলাবাগান সংলগ্ন পুকুরের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

‎​নিহত নায়েব আলী ধজনগর বাতানবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

‎​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে কোনো একসময় নায়েব আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎​পরবর্তীকালে আজ শুক্রবার ১১টার দিকে পরিবারের সদস্যরা কলাবাগানের পাশের ওই পুকুরে কচুরিপানার নিচে তার মরদেহ ভাসতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎​আস্থা/এমএইচ

ট্যাগস :

কসবায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬