ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মুক্তা বড়ুয়া (২৮) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার সমাজসেবা কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়। সে শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা অভিজিৎ বড়ুয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার আবদুল্লাহ নামের এক শিশু হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে , মুক্তা বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত শুক্রবার ভোররাতে তিনি পরিবারের অগোচরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন সাধারণ ডায়েরি সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মুক্ত বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন, তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কাপ্তাই হ্রদ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬