ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Astha DESK
  • আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ১১২২ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ইউপি সদস্য মোঃ মামুনকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এলাকার সিনেমা হল নামক স্থানে এই ঘটনা ঘটে। মামুন
১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বিষয়টি স্বীকার করে বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে তাঁর আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) বলেন, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথা এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬