শিরোনাম:
কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপির গাড়ী ভাংচুর
Astha DESK
- আপডেট সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপির গাড়ী ভাংচুর
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড় এলাকায় জামায়াত নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কুষ্টিয়া ৩ (সদর) আসনের এমপি আমির হামজার গাড়ী ভাংচুরের ঘটনাও ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে থেকে কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে এমপি আমির হামজার বাড়ীর সন্নিকটে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় এখনো হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে এখনো দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।
দৈনিক আস্থা/এমএইচ


















