শিরোনাম:
কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর অস্ত্র ফেলে পালাল বিএসএফ
Astha DESK
- আপডেট সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির পর অস্ত্র ফেলে পালাল বিএসএফ
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করে। এসময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফ।
আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলের দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।
আস্থা/এমএইচ



















