ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন; দগ্ধ-৩

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের একজনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। কবেকার ঘটনা?

আজ শনিবার ভোর ৬টার দিকে বরইতলা এলাকার একটি ৭ তলা আবাসিক ভবনে এঘটনা ঘটে। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। দগ্ধরা হলেন–মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩) ।

হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ বরইতলা এলাকায় একটি আবাসিক ৭ তলা ভবনে রাত তিনটার দিকে গ্যাস লাইন পরিষ্কারের কাজ করার সময়, ওই ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেলায় আগুন লেগে যায়। এতে আমার ভাই রাকিবের শরীরে আগুন লেগে যায়।

তাৎক্ষণিক দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেয়। ততক্ষণে রাকিবের শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিউটে আনা হয়েছে।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন; দগ্ধ-৩

আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬