খাগড়াছড়ি ডিবির অভিযানে ২শ পিস ইয়াবাসহ আটক-৩
- আপডেট সময় : ০১:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি ডিবির অভিযানে ২শ পিস ইয়াবাসহ আটক-৩
হৃদয় রহিম/খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা (ডিবি) দীঘিনালার বোয়ালখালী বাজারের অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোর এর সামনে থেকে তাদেরকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাঙ্গামাটি জেলার সাজেকের বাঘাইহাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলেন মোঃ সাইফুল ইসলাম (২৬), খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারী পাড়ার হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) ও দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজারের রমজান আলীর ছেলেন আবু তৈয়ব (৩৮)।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ২শ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতদের নামে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক)/৪১ মামলা প্রক্রিয়াধীন আছে। ডিবি এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আস্থা/এমএইচ



















