শিরোনাম:
গাজায় ইসরাইলি হামলায় নিহত-১২
Astha DESK
- আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৭৩ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি হামলায় নিহত-১২
আস্থা ডেস্কঃ
গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে গাজা উপত্যকায় এই বিমান হামলা দখলদার ইসরাইলি।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। হামলার পর দেখা যায় আবাসিক ভবন থেকে আগুনের ফুলকি উঠছে। সূত্র-আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। যাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।
এর এক সপ্তাহ আগে ইসরাইলি বিমানবাহিনী গাজায় হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি এক কারাবন্দী অনশনের ফলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই হামলা হয়েছিল। সূত্র : আল জাজিরা।





















