ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

গাজীপুরে শ্রমিক হত্যার জেরে পোশাক কারখানায় আগুন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১০৯১ বার পড়া হয়েছে

গাজীপুরে শ্রমিক হত্যার জেরে পোশাক কারখানায় আগুন

ইব্রাহীম খলিল/গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ শ্রমিক নিহতের জেরে কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা।
আজ সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাশিমপুর রোডে কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকরা ভাঙচুর করার পর আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করে।

গাজীপুর কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন বলেন, উত্তেজিত শ্রমিকরা কারখানায় অগ্নিসংযোগ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গাজীপুর সারাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ তাশারফ হোসেন বলেন, ডিবিএল ও সরাবো ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রসঙ্গত, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে রাসেল হাওলাদার (২৬) নামে এক শ্রমিক মারা যায়। সোমবার (৩০ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ট্যাগস :

গাজীপুরে শ্রমিক হত্যার জেরে পোশাক কারখানায় আগুন

আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩