ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে পৃথক পৃথক স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক্‌প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় গরুর ঘাস কাটা বিবাদকে কেন্দ্র করে রাসেল নামে এক যুবকের হামলায় নিলয় সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সাথে নিলয়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর ওঁৎ পেতে হামলা চালায় রাসেল। আব্দুর রশিদ এতিমখানার পাশে পৌঁছা মাত্রই নিলয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ঘাতক রাসেল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অভিযুক্ত রাসেলকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪শ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশজে খবর দিলে পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করে।

নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে শিশু জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে ব্রহ্মপুত্র নদের ঘাটে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গলাচিপা এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক রেল স্টেশন এলাকায় সকাল ১০টার দিকে ট্রেনে নিচে কাটা পড়ে আবু বকর নামে এক বাক প্রতিবন্ধী যুবক মারা যান। নিহতের বাড়ি রেল স্টেশন এলাকায় হওয়ায় পরিবারের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

আস্থা/এমএইচ

ট্যাগস :

গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬