ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা

গুইমারা থানা পুলিশের অভিযানে চোরাই কাঠ জব্দ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

গুইমারা থানা পুলিশের অভিযানে চোরাই কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারাতে জ্বালানি তেলের গাড়ী থেকে অন্তত আট লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ করেছে গুইমারা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গুইমারা থানাধীন জোড়া ব্রিজ নামক এলাকায় পুলিশের বিশেষ এক অভিযানে এসব চোরাই কাঠ জব্দ করা হয়।

পুলিশ জানায়, পানছড়ি থেকে জ্বালানী তেলের বাউচারে অভিনব পন্থায় গাছের রদ্দা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুইমারা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় আট লক্ষ টাকার সেগুন ও গোদা গাছের রদ্দা জব্দ করে।

গুইমারা থানার ওসি মোঃ আরিফুল আমিন জানান, অভিনব পন্থায় অবৈধ কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের গাড়ীতে আলাদা করে কাটা কুটুরি থেকে প্রায় আট লক্ষ টাকার গাছের রদ্দা জব্দ করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। জিগ্যাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

গুইমারা থানা পুলিশের অভিযানে চোরাই কাঠ জব্দ

আপডেট সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪