ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

চট্টগ্রামের লোহাগাড়া থানার কনস্টেবলের হাতের কব্জির অস্ত্রোপচার সম্পন্ন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক – শহিদুল ইসলাম কায়েসঃ আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কবজি জোড়া লাগানো হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া থানার কনস্টেবল জনি খানের হাতে।

সোমবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জনি খানের সঙ্গে থাকা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত।

তিনি জানান, রোববার (১৫ মে) বিকেল ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় দিবাগত রাত আড়াইটার দিকে।

চিকিৎসক বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। জনি খান বর্তমানে ভালো আছেন। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান জানান, জনি খানের ওপর হামলার ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত কবির আহম্মদের স্ত্রী রুবি বেগমকে বান্দরবান সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কবির আহম্মদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এর আগে রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ।

ট্যাগস :

চট্টগ্রামের লোহাগাড়া থানার কনস্টেবলের হাতের কব্জির অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট সময় : ০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২