চট্টগ্রামে বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১০৮৯ বার পড়া হয়েছে
রানা সাত্তারঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে ছয় সন্তানের জনক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে এবং সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন।
মাদরাসাটির শিক্ষাপরিচালক মাওলানা জসিম উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাজার থেকে বাড়ি ফেরার পর নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার পরিদর্শক মোঃ আরিফ হোসাইন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















