চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৩
- আপডেট সময় : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৩
হাবিবুর রহমানঃ
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৫ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘৩ জন নিহতের খবর পেয়েছি। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
দৈনিক আস্থা/এমএইচ



















