ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় নিহত-১

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে হামলার ঘটনায় হালিম হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার বলেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুনবী সুমন হাওলাদার। চাঁদা না দিলে তার বড় ভাই হালিম হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে।

দেলোয়ার হোসেন জানান, গত ১০ মে মাহমুদুনবী সুমনসহ কয়েকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় হালিম হাওলাদার তার পকেটে থাকা ৩ হাজার টাকা তাদের দেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে বাকি টাকা দ্রুত পরিশোধ না করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

এ ঘটনার পর ১৪ মে রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হালিম হাওলাদার। অভিযোগের জেরে শুক্রবার দুপুরে সুমনের নেতৃত্বে সোহাগ মোল্লা, কালাম হাওলাদার, উজ্জ্বল হাওলাদার, আবুয়াল হোসেন আউয়াল ও ফোরকানুল আলম লিখনসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেলোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলার সময় হালিম হাওলাদারকে বেধড়ক মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে দেলোয়ার হোসেনকেও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত হালিম হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালাম হাওলাদার ও উজ্জ্বল হাওলাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলায় নিহত-১

আপডেট সময় : ১১:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬