ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে নিহত-৫

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে নিহত-৫

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, চরচাকলা গ্রামের মোঃ মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মোঃ নিজামদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।

আজ গ্রামে জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার শাখা নদী হলেও স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। বর্ষা ও বৃষ্টির সময় নদীটিতে পদ্মার পানি ঢুকে। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীতে পানি এসেছে।

সূত্রে আরও জানা, আজ গ্রামে জুমার নামাজের সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তবে তাদের বিস্তারিত পরিচয় পাইনি। ঘটনাস্থলে আমাদের লোক পাঠিয়েছি, পরে বিস্তারিত জানাতে পারব।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে নিহত-৫

আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬