ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ Logo বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে Logo চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদল কর্মী Logo কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে বিএসএফের হাতে দিল ভারতীয়রা Logo সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষকের হামলা: উভয় শিক্ষক পেলেন শাস্থি Logo গুইমারাতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার Logo সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন Logo বিএনপি কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আর নেই Logo জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল Logo পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহার করতে হবে: ওয়াদুদ ভূইয়া ‎

চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ১১১৩ বার পড়া হয়েছে

চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধিঃ

পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দের জের ধরে দুইপক্ষের ধস্তাধস্তি ও কিল-ঘুষিতে কাহারুল মুন্সী (৫৫) নামের এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এই ঘটনা ঘটে। কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও চাপিতলা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক।

স্থানীয় সুত্রে জানা যায়, মুন্সী বাড়ীর একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সাথে তার চাচা জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দ্বন্দ চলছিলো। কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমের সুবাদে কবরস্থানে কিছু মাটি দেয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী।

তার অনুরোধে বুধবার রাতে কবরস্থানে মাটি দেয়া হবে এমন খবর পেয়ে জীবন মুন্সী ও জাহাঙ্গীর মুন্সী ও তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুল মুন্সীর সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মাঝে ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি কিলঘুষি মারা চলতে থাকে। এসময় লাগাতার কিলঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন।

দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেয়া হয়েছে।

ট্যাগস :

চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০৩:২৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫