ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

চীনা নাগরিককে ছুরিকাঘাতে খুন, মূল আসামি গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরে লাও ফান (৫৮) নামে এক চীনা নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় সিরাজ শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন বেকুটিয়া সেতু এলাকায় লাও ফান ছুরিকাঘাতে জখম হন। সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজ শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের পুত্র।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক  লাওফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রধান টেকনিশিয়ান লাওফান মারা যায়।

এবার চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা!

এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সারারাত পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এ হামলার মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কুমিরমারা এলাকায় অবস্থিত চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে চায়না নাগরিক লাও ফান ব্রিজের নির্মাণ কাজের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ও নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যায়।

চীনা নাগরিককে ছুরিকাঘাতে খুন, মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০