ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। সে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পচাকোড়ালিয়া গ্রামের মোঃ রফিক সিকদারের ছেলে।তিনি আগে কলেজেের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি মারামারির ঘটনার পর গত দুইদিন ধরে বাড়িতে ছিলেন না আব্বাস। রাতে এক অটোরিকশাচালক তার চাচা শাহজালালকে ফোন করে জানান, ইপিজেডের সামনে আব্বাস অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।

আব্বাসের বাবা রফিক সিকদার বলেন, আমি এলাকায় মেম্বারী নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলাম। ফেসবুকে এর পোস্টার ছাড়তেই শত্রুতা বেড়ে গেছে। তাই এলাকায় একটা মহলের সঙ্গে ওর দ্বন্দ্ব ছিল। পরিকল্পিত হত্যার এ ঘটনায় আমি জড়িতদের বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬