ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে।

আজ সোমবার ক্রেমলিন জানিয়েছে, সম্ভাব্য এই বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের আয়োজন বা আলোচ্যসূচি নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব কিংবা সমঝোতা হয়নি। সূত্র-যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

ইউক্রেন যুদ্ধ অবসানের উপায় খুঁজে বের করতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, তিন দেশের রাষ্ট্রপ্রধানেরই চীনে অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাঁদের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছে। তবে বৈঠক আয়োজন কিংবা এর সম্ভাব্য আলোচ্যসূচি ও বিষয়বস্তু নিয়ে কোনো নির্দিষ্ট প্রস্তাব বা চুক্তি নিয়ে আলোচনা হয়নি।

ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেন পেসকভ। একই সঙ্গে তিনি বলেন, চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইউক্রেনকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। তাঁর ভাষায়, কিয়েভের দায়িত্ব নিতে প্রস্তুত এমন পক্ষের অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান সম্ভব নয়।

এদিকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের ধারণার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ দ্রুত শেষ করতে সহায়তা করতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক উল্টো ফল বয়ে আনতে পারে। তাঁর মতে, এমন বৈঠক পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে।

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এর আগে শান্তি আলোচনা হলেও সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ফলে চীনে সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না এবং তা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। (সূত্র-দ্য ওয়াল স্ট্রিট জার্নাল)।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি

আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬