ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-এক

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

জয় বাংলা লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-এক

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং মাদ্রাসায় ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ মে) ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম (৪৫) রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং ছব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লিখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়। এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার ফের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা করা হলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় ছৈয়দা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উখিয়া থানা পুলিশ-এর একটি টিম উখিয়া হাসপাতালে অবস্থান করছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জয় বাংলা লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-এক

আপডেট সময় : ১১:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬