ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

জামায়াতের নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রা

স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে “আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটি”।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতৃত্বে আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ পদযাত্রা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সহ ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারাও পদযাত্রায় অংশ নিয়েছেন।

পদাযাত্রার আগে বেলা তিনটার দিকে বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির সংক্ষিপ্ত সমাবেশ হয়।

জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ১১ দলীয় ঐক্যের নেতারা।

সমাবেশে সমাপনী বক্তব্যে এই কর্মসূচির প্রতি সংহতি জানান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, সংসদের সামনে পদযাত্রা শেষ হবে। এরপর সেখান থেকে একটি প্রতিনিধিদল সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।

এরপরই পদযাত্রার মিছিল শুরু হয়। পদযাত্রায় ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জামায়াতের নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রা

আপডেট সময় : ০৫:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬