ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি

আস্থা ডেস্কঃ

আরামবাগে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতা-কর্মী।
তারা সমাবেশের অনুমতি না পেলেও সকাল হতেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তাদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তারা পুলিশের মুখোমুখি হয়। জানা যায়, শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।

পুলিশের ধাওয়ার কিছু সময় পর পরিস্থিতি বদলাতে থাকে। বেলা ১১টার দিকে মতিঝিলের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার নেতা-কর্মী একত্রিত হয়। ব্যারিকেড দিয়ে আটকে রাখে পুলিশ। কিন্তু জামায়াত-শিবিরের সংখ্যায় তুলনায় পুলিশের উপস্থিত সেখানে অনেক কম।

জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তবে তারা শাপলা চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে রাখে। তবে পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় আজকের সমাবেশের ইস্যুতে জামায়াতে ছাড় দিতে পারে তারা। তবে সেখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হবে। ঘণ্টাখানেকের মধ্যে সমাবেশ শেষ করে রাস্তা ছেড়ে যেতে হবে, মূল রাস্তার বাইরে দাঁড়াতে পারবে না কেউ। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে রাখবে তাদের।

ট্যাগস :

জামায়াত-পুলিশ মুখোমুখি, মিলতে পারে সমাবেশের অনুমতি

আপডেট সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩