গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০৯:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা
আতিকুর রহমান আতিকঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জোটের বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশব্যাপী নানান কর্মসূচি পালন করবে এই রাজনৈতিক জোট।
কর্মসূচির মধ্যে রয়েছে:
১৮ এপ্রিল রাজধানীতে গণমিছিল, ২৫ এপ্রিল দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল, ১৮ এপ্রিল-২ মে পর্যন্ত কর্মসূচি চলাকালীন সারা দেশে বিষয়ভিত্তিক সেমিনার, ২ মে প্রতিটি জেলা শহরে একযোগে গণমিছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের গণরায় উপেক্ষা করে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক আরও বলেন, আন্দোলন দমনে বর্তমান সরকারের হুমকি ও আচরণ ফ্যাসিবাদী ও অসাংবিধানিক। পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে।
তিনি আরও বলেন, জোটের পক্ষ থেকে বর্তমান তেল সংকট এবং হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা সমাধানে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















