ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সাবেক এমপিসহ ২ আ.লীগ নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১০২৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে সাবেক এমপিসহ ২ আ.লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ

সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এবং শৈলকুপার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাদশা আলমগীরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি বাসা থেকে নায়েব আলী জোয়ার্দারকে আটক করা হয়। অন্যদিকে, শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রাম থেকে বাদশা আলমগীরকে আটক করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাদশা আলমগীরকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঝিনাইদহে সাবেক এমপিসহ ২ আ.লীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬