ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙ্গে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাঙচুর

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙ্গে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাঙচুর

আল-আমিনঃ

টাঙ্গাইলের গোপালপুরে ১৪৪ ধারাকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আবারও সংঘর্ষ জড়িয়েছে ড়ুই গ্রামবাসী। আগুন দেওয়া হয়েছে জগৎপুরার অন্তত ৩টি বাড়িতে। আজ শুক্রবার দুপুরে এঘটনা সংঘঠিত হয়।

প্রত্যাক্ষদর্শীর সূত্রমতে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠে গোপালপুরের জগৎপুরা-নলীন বাজারসহ আশেপাশের এলাকা। বৃহস্পতিবার সংঘর্ষের পর, প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে ফের আগুন দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান জানান, সংঘর্ষটি প্রথমে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন সেই উত্তেজনা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ থেকে গত ২২ এপ্রিল টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের শুরু। এর জেরে গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙ্গে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাঙচুর

আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬