ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

টেকনাফে ইয়াবা ও গুলি উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

টেকনাফে ইয়াবা ও গুলি উদ্ধার

আস্থা ডেস্কঃ

কক্সবাজার জেলার টেকনাফে ৫৩ হাজার পিস ইয়াবা, ৭শ গ্রাম হিরোইন, ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ১শ ৪১টি গুলি উদ্ধার করেছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদের (২৪) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫৩ হাজার পিস ইয়াবা, সন্ধিগ্ধ মাদক ৭শ গ্রাম (সম্ভাব্য হিরোইন), ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ১শ ৪১ টি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৭ জনকে আসামি করা হয়েছে।

আসামীরা হলো, হোসেন আহম্মদের ছেলে কাদের (৩৫) ও সাদ্দাম (২৮) এবং সাজেদ (২৪), বশির আহম্মদের ছেলে আনোয়ার (৩৫),
আবু সৈয়দের ছেলে আবদুল্লাহ (২৮), ইমাম হোসেনের ছেলে শাহ আলম (২০), কালা মিয়ার ছেলে মোঃ কাসিম।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় এবং আগ্নেয়াস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় ২টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

টেকনাফে ইয়াবা ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১২:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩