ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন: ইসি
- আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন: ইসি
স্টাফ রিপোর্টারঃ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (২২ আগষ্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। এখন নির্বাচন কমিশন সচিবালয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ-নির্বাচনের আয়োজন করবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।
আস্থা/এমএইচ



















