ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান Logo সরকারি চাকরিজীবীদের দুইধাপে ৮ দিনের ছুটির সুযোগ Logo স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ Logo জুলাইযোদ্ধা হওয়ার জন্য প্রায় ২শ টি আবেদনই ভুয়া

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এস কে সাগরঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ করবেন এবং এক আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এ প্রতিষ্ঠানের ভূমিকা অবিস্মরণীয়।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে।

ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. বাদশা বলেন, ঢাকা মেডিকেল কলেজ শুধু দেশের অন্যতম বৃহৎ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান নয়, জাতীয় সংকট, দুর্যোগ, গণতান্ত্রিক আন্দোলন ও মানবিক বিপর্যয়ে মানুষের আস্থার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ঢাকা মেডিকেল পরিদর্শনকে স্বাগত জানান।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় অবস্থিত এ সরকারি মেডিকেল কলেজটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চিকিৎসাবিজ্ঞান শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস এবং স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬