তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্ক নেই রাজুর
- আপডেট সময় : ০২:৫৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্ক নেই রাজুর
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের সঙ্গে রাজু চৌধুরী (২০) নামের কক্সবাজারের ওই যুবক জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার থেকে বাসে কুমিল্লায় ফেরার পর ধর্ষণের পর হত্যার শিকার হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন। বুধবার রাতে পদুয়ারবাজার বিশ্বরোডে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার মরদেহ পাওয়া যায়।
এদিকে জান্নাতুল তাজমিনকে হত্যার ঘটনায় ফেসবুকে পরিচয়, ১৭ দিনের বন্ধুত্ব এবং কক্সবাজারে যাওয়া-আসার তথ্য সামনে আসে। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের কাছে কক্সবাজারে গিয়েছিল তাজমিন। যেখানে স্বামী স্ত্রীর পরিচয় ৪ রাত কাটায় হোটেলে। এরপর বাড়ি ফেরার পথে বুধবার রাতে কুমিল্লার পদুয়ারবাজারে বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পরে চালক সুমন মিয়া তাকে ধর্ষণের পর হত্যা করে। পরদিন ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় মরদেহ।
পুলিশের ভাষ্য মতে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা যায় বুধবার রাত পৌনে ১২টার দিকে বাস থেকে নেমেছে তাজমিন। এরপর শহরের রেসকোর্স এলাকার বাসায় ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে খোঁজ নিতে শুরু করেন আবদুল্লাহ। পরে বাসে আসা মেয়েটিকে তাজমিন হিসেবে শনাক্ত করেন। পুলিশ তার কাছে তথ্য চাইতে পারে, এমন আশঙ্কা থেকেই আগে থেকে বিষয়টি মনে রাখার চেষ্টা করেন তিনি। পরে তিনি জানতে পারেন, তাজমিনের সঙ্গে কক্সবাজারে যাওয়া রাজু হত্যাকাণ্ডে জড়িত নয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডে জড়িত একজনই, সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া। এ তথ্য জানার পর রাজুর বিষয়ে আর খোঁজ নেননি আবদুল্লাহ।
আস্থা/এমএইচ



















