তারেক রহমানের সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ, আসছে নতুন কমিটি;
- আপডেট সময় : ০১:১৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
তারেক রহমানের সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ, আসছে নতুন কমিটি;
আস্থা ডেস্কঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠকের মাধ্যমে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যেকোনো সময় বা খুব শীঘ্রই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্বভার পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া আবু আফসান মোঃ ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালু্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এরপর ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়েছে।
ছাত্রদলের নতুন কমিটি এখন প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে। যেকোনো দিন আসতে পারে নতুন কমিটির ঘোষণা।
দৈনিক আস্থা/এমএইচ



















