ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

হাবিবুর রহমান মুন্নাঃ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে কানাডা প্রবাসীর স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছে।

অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মোঃ রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছে।

এই ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসাঃ নাজমা আক্তার (৬০)।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোঃ আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ী মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

সেই পরকীয়া সম্পর্কের জেড়ে নিশাত গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আড়াইটার দিকে রিয়াজ হোসেন নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে গেছেন।

নাজমা আক্তার অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার পরিকল্পিতভাবে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, ২ লক্ষ টাকা মূল্যের ১টি স্কুটি-সহ যাবতীয় মালামাল নিয়ে যান।

পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা উদ্ধার করা হয়। হলফনামায় নোয়াখালীর নোটারী পাবলিকে তারা গত ৪ মে ২০২৬ তারিখেই পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তিন সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬