দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা
- আপডেট সময় : ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০৪৩ বার পড়া হয়েছে
দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা
এম বাহাউদ্দীন নোমান/দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়নে ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মীরা।
আজ শনিবার (২৫ শে জুলাই) সকাল ৯ টা থেকে উপজেলার খলিসাখালী গুলবুনিয়া বাজার থেকে আলীপুর কলেজ পর্যন্ত ১০টি স্থানে এ মেরামত কাজ করা হয়।
সংগঠনটির সূত্র মতে জানা যায়, গুলবুনিয়া বাজার থেকে আলীপুর কলেজ পর্যন্ত ১০টি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। এতে সাধারণ মানুষসহ যাত্রীরা গুরুতর আহত এবং ভোগান্তির সম্মুখিন হচ্ছে। দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি ২নং আলীপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে নিজেদের অর্থায়নে এই মেরামতের কাজ শুরু করে।
নেতা-কর্মীদের দাবী তাঁদের এই কাজ যথেষ্ট নয় সাময়িক সময়ের জন্য যাতে মানুষের কষ্ট লাঘব হয় এজন্যই তাঁদের এই প্রচেষ্টা, তাঁরা এমপি মহোদয়ের কাছে রাস্তাটি সংস্কারের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম মনির মুন্সি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলআমিন, সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সি, সেক্রেটারি গাজী মোঃ হোসেন মাষ্টার, ইসলামী যুব আন্দোলনের দশমিনা উপজেলার অর্থ সম্পাদক হাফেজ মোঃ বাহাউদ্দীন নোমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি আঃ সালাম গাজী-সহ আরো অন্যান্য নেতাকর্মী।



















