ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / ১১১৮ বার পড়া হয়েছে

দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে| নিহত শিক্ষকের নাম মোঃ আবদুল আওয়াল (মিরাজ)। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যবোয়ালখালী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল মিরাজ খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে মধ্য বোয়ালখালী নামক এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলার হাজাধন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবদুল আওয়াল মিরাজ আমার চাচাতো বোনের স্বামী। সে খাগড়াছড়ি থেকে আমার চাচার বাড়ীতে আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ট্যাগস :

দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

আপডেট সময় : ০৯:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২