ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রংপুরের ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের Logo সারা দেশে উড়ছে কালেমা লেখা সংবলিত সাদা-কালো পতাকা Logo রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক Logo পানছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি: ২৬ কার্টিজ উদ্ধার Logo তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন Logo আশুরার মিছিলে অংশ নেওয়া যুবককে কুপিয়ে হত্যা Logo পাবনায় পদ্মার চরে বালু উত্তোলনের দ্বন্দ্বে গুলি, বিএনপির কর্মী নিহত Logo ইসলামের বিকাশ রুখতে আজান নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক Logo বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের Logo ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান এমপি

দেশে ফেরা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ

News Editor
  • আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

তিন হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদারকে দেশে ফেরা মাত্র তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, বিমানবন্দরে নামামাত্র পিকে হালদারকে ইমিগ্রেশন আইনশৃঙ্খলাবাহিনীর কাছে হস্তান্তর করবে।

একইসঙ্গে দেশে ফিরে আইনের হেফাজতে থেকে যেন পিকে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন

২৫ অক্টোবর দেশে ফিরতে চেয়ে পিকে হালদারের করা আবেদন মঞ্জুর করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পিকে হালদার দেশে ফিরতে হাইকোর্টে আবেদন করেন।

আবেদনে জীবনের নিরাপত্তা হীনতার কথা জানিয়ে আদালতের কাছে নিরাপত্তাও চান পিকে হালদার। গত ২১ জানুয়ারি ৩ হাজার ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারসহ ১৯ জনের স্থাবর-অস্থাবর সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দেন হাইকোর্ট।

পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদক মামলাও দায়ের করেন। তবে তার আগেই কানাডায় পালিয়ে যায় পি কে হালদার।

দেশে ফেরা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ

আপডেট সময় : ০৬:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০