নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
- আপডেট সময় : ১০:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১০৪৬ বার পড়া হয়েছে
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) ও একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশে রওনা দেন ২ বন্ধু শুভ ও ওমর।
রাত সাড়ে ১০টার দিকে তারা মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আস্থা/এমএইচ




















