ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আবু জাফর (১৫), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জহিরুল ইসলামের ছেলে বাদল মিয়া (১৫) ও দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪)।

শিবপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। তাদের শিবপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬