নানা আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
নানা আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়িতে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল, ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
উদ্বোধনের পর চেঙ্গী স্কয়ার থেকে জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে প্রশ্ন মূল্য অর্পণ করেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির
সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমূখ।
এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির চারা লাগানোর কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আস্থা/এমএইচ







