ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন-রওশন এরশাদ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন-রওশন এরশাদ

আস্থা ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে ভারত সফরে অবস্থায় নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান। গত রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি সফরে গেছেন তিনি। তার অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। আজ মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

এতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ এমপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম

জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জীবিত থাকা কালেই উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে বিরোধ চলছিল রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে। এরশাদের মৃত্যুর পর দেবর-ভাবীর বিরোধ প্রকটভাবে প্রকাশ্যে আসে। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান করা হয়। রওশন তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এরশাদের মৃত্যুতে শূন্য বিরোধীদলীয় নেতার আসনে জিএম কাদের বসতে চাইলে, দেবর-ভাবির বিরোধ প্রকট আকার ধারণ করে।

পরে দুই পক্ষের সমঝোতায় কাউন্সিল পর্যন্ত জিএম কাদেরকে চেয়ারম্যান পদে মেনে নেন রওশন। বিনিময়ে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হন। এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে জিএম কাদের সাদকে জাপার মনোনয়ন দেন এবং দলের যুগ্ম মহাসচিব করেন।

পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে গত ২৭ নভেম্বর দেশে ফেরেন রওশন। দুদিন পর তাঁর সঙ্গে দেখা করেন জি এম কাদের। কিন্তু তাতে বরফ গলেনি। বরং ৩০ নভেম্বর রওশনপন্থীদের আপিলে ফের নিষেধাজ্ঞায় পড়েন জি এম কাদের।

গত বছরের ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন রওশন। জি এম কাদেরও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ডাকে। পরেরদিন রাতে আচমকাই রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তাঁর অনুসারীরা। তবে ৪৫ মিনিটের ব্যবধানে ঘোষণাটি স্থগিতও করা হয়।

ট্যাগস :

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন-রওশন এরশাদ

আপডেট সময় : ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩