ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-২; আহত-৪

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-২; আহত-৪

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-২; আহত-৪

আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬