ঢাকা ০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল, নেতা-কর্মী নেই বায়তুল মোকাররম দক্ষিণ গেটে

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল, নেতা-কর্মী নেই বায়তুল মোকাররম দক্ষিণ গেটে

স্টাফ রিপোর্টারঃ

সরকারের পদত্যাগের দাবীতে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নেতা-কর্মীর সমাগম হচ্ছে। তবে ঠিক এর উল্টো চিত্র আওয়ামী লীগের সমাবেশস্থলে।

আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত হলেও সেখানে নেতা-কর্মীদের তেমন একটা উপস্থিতি এখনো নেই। সমাবেশের মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রয়েছেন। আর মঞ্চের সামনে ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। দলের কয়েকজন কর্মী জানান, নেতারা এখনো আসেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়বে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্দেশনা অনুযায়ী নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়েছেন।

বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা সতর্ক অবস্থানে থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করেছেন। বেলা বাড়লে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন দলটির নেতা-কর্মীরা।

ট্যাগস :

নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল, নেতা-কর্মী নেই বায়তুল মোকাররম দক্ষিণ গেটে

আপডেট সময় : ১২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩