ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ ছাড়লেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

পদ ছাড়লেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি

স্টাফ রিপোর্টারঃ

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। জাতীয় ছাত্রশক্তির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, তার মা অসুস্থ থাকায় পরিবারকে সময় দেওয়া প্রয়োজন। এ ছাড়া সংগঠনটির কাউন্সিল সামনে থাকায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

জাহিদ আহসান জানান, সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় থাকার কথাও জানিয়েছেন।

এদিকে নতুন ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পদ ছাড়লেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি

আপডেট সময় : ১০:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬