আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
- আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
স্টাফ রিপোর্টারঃ

এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দুদক: ছবি-আস্থা
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে ৪ সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যদের নাম জানানযায়নি।
অভিযোক্ত অন্যরা হলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মোঃ মাসুম আহমেদ।
দুদক সূত্র জানা যায়, অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইরি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তার, ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ, হাজার কোটি টাকার দুর্নীতি।
অপর দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
আস্থা/এমএইচ












