শিরোনাম:
আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি
Astha DESK
- আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টারঃ
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে ঠাকুরগাঁও-এ প্রথম সফর।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
ঠাকুরগাঁও যাওয়ার পর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ, শহরের সেনুয়া গোরস্থানে তার পিতার কবর জিয়ারত করবেন। পরে নিজের বাড়িতে যাওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আস্থা/এমএইচ







