ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

পরকীয়ার বলি স্বামী! প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

পরকীয়ার বলি স্বামী! প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়ক মন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, ফুলবাড়ির গোড়ক মন্ডল এলাকার  স্ত্রী নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ ও স্ত্রীর পরকীয়া প্রেমিক আঃ গফুর।

মামলা সুত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামে স্ত্রী নুরনাহার তার স্বামীকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পাশ্ববর্তী  তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী নুর নাহার ও তার পিতা-মাতা এবং তার পরকীয়া প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখে।

এ হত্যাকান্ডের পরদিন ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের পিতা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে অভিযুক্ত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো ও সরকার পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট তারিকুল ইসলাম।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

পরকীয়ার বলি স্বামী! প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১১:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬