ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটওয়ারীর গাড়িবহরে হামলার দাবি নাকচ করলেন ওসি

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

পাটওয়ারীর গাড়িবহরে হামলার দাবি নাকচ করলেন ওসি

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের জৈন্তাপুরে গণসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার দাবি নাকচ করলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার বিষয়টি তুলে ধরেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জৈন্তাপুরের কর্মসূচি শেষে বহরটি রওনা হওয়ার কয়েক মিনিট পর একটি বড় ইট গাড়িতে আঘাত হানে। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং কাচের টুকরো ও ইটের আঘাতে তার হাত কেটে যায়। পাশে থাকা আরেক সফরসঙ্গীও আহত হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে হামলার অভিযোগ নাকচ করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এনসিপির গাড়িবহরকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জৈন্তাপুর সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তাদের থানার আওতাধীন এলাকায় কোনো হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, সংশ্লিষ্ট এলাকায় এনসিপির গাড়িবহরের ওপর হামলার কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

পাটওয়ারীর গাড়িবহরে হামলার দাবি নাকচ করলেন ওসি

আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬