পাটক্ষেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
পাটক্ষেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭)-এর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের রহম আালী ওরফে টুলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নবগ্রাম কাশতা গোলাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালিয়ে পাটক্ষেত থেকে সাকিবুলের লাশ উদ্ধার করে। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনটি স্যান্ডেল পাওয়া যায়, যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সন্দেহ ভাজন হিসাবে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ









