শিরোনাম:
পানছড়িতে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
Astha DESK
- আপডেট সময় : ০৮:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১১৯১ বার পড়া হয়েছে
পানছড়িতে ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারী) পানছড়ি উপজেলা ওলামা দল এর সভাপতি হাফেজ সুলতান আহাম্মদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও
পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা রেজাউল করিম প্রমূখ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ওলামা দল আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম।




















