ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি: ২৬ কার্টিজ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

পানছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি: ২৬ কার্টিজ উদ্ধার

আতিকুর রহমানঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলায় পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস সন্তু) ও ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৭ জুন) সকালের দিকে উপজেলার বোরকলক ও জ্যোতিষপাড়া এলাকায় এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আনুমানিক ৩৫০ থেকে ৩৬০ রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার বরকলক ও জ্যোতিষপাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) পানছড়ি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আইচুক ত্রিপুরার নেতৃত্বে আনুমানিক ৪০-৪৫ জনের একটি সশস্ত্র দল এবং জেএসএস (সন্তু) পানছড়ি উপজেলা শাখার প্রধান সশস্ত্র কমান্ডার চিনু মারমার নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জনের একটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলে। ঘটনার পর স্থানীয়রা গুলির শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ঘটনাস্থলের বিভিন্ন স্থান থেকে ২৬ রাউন্ড খালি কার্টিজ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লেও কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। একইভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

দৈনিক আস্থা/এসআর

ট্যাগস :

পানছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি: ২৬ কার্টিজ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬